পার যদি ঠেকাও, সামনে এসে দাঁড়াও।
রাতের আঁধারে দিয়েছ আগুন
সেই আগুনে পুড়েছে আমার শৈশব
বর্ত্তমান, জোয়ান ছেলে, বৃদ্ধা মা।
তুমি আমার মাথা গুঁড়িয়ে দেবে
আর আমি পড়ে পড়ে মার খাব
এতই কি সহজ?
তুমি ভেঙ্গেছ আমার ঘর,
এবার আমিও জ্বালাব আগুন।
আমার হাতেও উঠবে লাঠি।
অনেক খেয়েছি মার, নেই কিছু হারাবার
মরার আগে মারব আমি
আমার দৃপ্ত অঙ্গীকার,
শেষ বেলার হুঁকার।

No comments:
Post a Comment