একদিন এই মৃতের লাশ ডিঙিয়ে
আমি ঠিকই পৌঁছে যাব আমার সোনার বাংলায়
যেখানে বুনো হাঁস তার নরম পালকে
সোনা রং লুকিয়ে রাখে আসন্ন সন্ধ্যায়।
সেই মেঠোপথে আমি কিশোরীর সাথি হব
যার দুচোখে নরম স্বপ্ন তখনো ছবি আঁকে।
সেদিন রবে না সাথে রক্তাক্ত শরীরে মাটিতে লুকিয়ে পড়া নির্যাতিত ভাইটি আমার।
সেদিন রবে না সাথে রক্তাক্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়া ধর্ষিতা বোনটা আমার।
তবু আমারই চোখের জলের এই নদী আমাকে পেরতেই হবে।
তুরাগের বুকের জল আবার স্বচ্ছ হবে
কল কল করে বইবে জলরঙা নদী সেইদিন,
সেইদিন সেই কিশোরীর স্বপ্ন আমি স্বর্গের পুন্যভুমি থেকে
বাংলার মাটিতে নামিয়ে আনবো, আনবোই।
এ আমার অঙ্গীকার মাগো, হে আমার দূর্ভাগা জননী
আমারই রক্তবিজে জন্ম নেবে তোমার নতুন সন্তান
যারা দেশটাকে আবার সোনার বাংলা করে তুলবে, তুলবেই।।

No comments:
Post a Comment