Tuesday, February 10, 2026

ভালোবাসা

 

পৃথিবীর সবচেয়ে অপব্যবহৃত শব্দটার নাম ভালোবাসা।

ভালবাসার নামে যারা চায়, করে অধিকারের আস্ফালন,

সে তো নয় ভালবাসা। 

ভালবাসা শুধু দেবার প্রতিশ্রুতি,

সেখানে না থাকে কোন চাওয়া, না কোন প্রত্যাশা।

ভালোবাসা ত্যাগের নাম,হৃদয়ে নরম ছোঁয়া,

ফুলের মাতান গন্ধ, বাতাসের ঠাণ্ডা স্পর্শ,

নিজেকে নিঃশেষ করে মিলিয়ে দেবার অঙ্গীকার।

ভালোবাসা এক আশ্চর্য অহংকার, এক স্বর্গীয় সুখ,

ধরা ছোঁয়ার বাইরে এক অপরূপ অনুভূতি।

No comments:

Post a Comment